আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪৮

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় লস্কারপুর এবং নারায়নপুর গ্রামের দুই শিশু রবিবার দুপুরে পানিতে পড়ে মারা গেছে। শিশু দুটির নাম সাদিকুল (২) এবং আলিফ (৪)।

সাদিকুল মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের লস্কারপুর গ্রামের সজিব হোসেনের ছেলে এবং আলিফ মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের তিলাম শেখের ছেলে।

শিশু সাদিকুল ৬ দিন আগে গ্রামের বাড়ি লস্কারপুর থেকে তার মায়ের সঙ্গে নানাবাড়ি সদর উপজেলার মালিকগ্রামে যায়। সেখানে রবিবার দুপুরে পুকুর পাড়ে খেলতে খেলতে পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে প্রায় একই ভাবে মৃত্যু হয়েছে শিশু আলিফের। দুপুরে সে মায়ের নজর এড়িয়ে খেলতে খেলতে ঘর থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে। পরে উদ্ধার করে মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৃথক দুটি ঘটনায় পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology