আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

মাগুরা প্রতিদিন : মাগুরায় বাংলা ১৪৩০ সাল বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন করেছে জেলা প্রশাসন ।

পহেলা বৈশাখ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের নিয়ে নানা রঙের শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় মাগুরা জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন, মাগুরা টাউন হল ক্লাবসহ জেলা শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।  মঙ্গল শোভাযাত্রা শেষে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া বর্ষবরণ উপলক্ষে শহরের নোমানী ময়দানে তিনদিন ব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology