আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ

মাগুরা প্রতিদিন : বাল্য বিবাহ প্রতিরোধে মঙ্গলবার মাগুরার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সমাবেশ ও শপথ বাক্য পাঠের আয়োজন করা হয়।

“আগে শিক্ষা পরে বিয়ে-আঠারো একুশ পার হয়ে”-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেক্টরেট স্কুলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

মাগুরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক ডিজিটাল প্রযুক্তির আওতায় বাল্য বিবাহ প্রতিরোধে “বাল্য বিবাহ নিরোধ ঘন্টা” শীর্ষক উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে স্কুল পর্যায়ে এ সমাবেশ ও শপথ বাক্য পাঠের আয়োজন করা হয়।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি মাগুরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রোকুনুজ্জামান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology