আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় মঙ্গলবার ২ জন ডাক্তারসহ ২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার নতুন করে ২ জন ডাক্তার একজন নার্স ও একজন ব্যাংক ম্যানেজারসহ ২২ জন রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখা হলো ২৩৩ জন। যার মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছে ১৪৮ জন।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, মঙ্গলবার জেলায় নতুন করে ২২ করোনা রোগী সনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ২৩৩ জন। নতুন ৩৭ জন সহ মোট সুস্থ হয়েছে ১৪৮ জন। আক্রান্তদের মধ্যে মাগুরা সদরে ১৭২ জন, শ্রীপুরে ২৫ জন, শালিখায় ১৩ জন, মহম্মদপুরে ২৩ জন।

মাগুরা সদর ৪ জন, শ্রীপুর ২জন ও শালিখা উপজেলায় ১ জন সহ ৭ জন মারা গেছে। আক্রান্তদের ১ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৬৮ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়া মগুরা থেকে ৯ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology