আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৬

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় মাতৃভাষা টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

মাগুরা প্রতিদিন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাগুরায় টনিস টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেন।

ফাইনাল খেলায় প্রো-দ্বৈত কল্লোল-শফিক জুটিকে ২-৬, ৪-৬ সেটে হারিয়ে জুয়েল-জিল্লু জুটি চ্যাম্পিয়ন এবং এককে শফিককে ৫-০ (রিটার্টহাড) সেটে হারিয়ে জিল্লু চ্যাম্পিয়ন হয়েছে।

অন্যদিকে দ্বৈত খেলায় মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ-এনামুল কবীর মুক্ত জুটিকে ৬-৩, ২-৬, ৭-৫ সেটে হারিয়ে কল্লোল-সাজিদ চ্যাম্পিয়ন হয়েছে।

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এবং বাগিচা জুট মিলসের সহযোগীতায় মঙ্গলবার রাতে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়াম টেনিস কমপ্লেক্স মাঠে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ শিপন জাহাঙ্গীর, আনছার কমান্ডেন্ট শুভ্র চৌধুরী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, ইম্পেরিয়াল রিয়েলষ্টেট কোম্পানী লিমিটেটের হেড অব অপারেশন মন্জুরুল ইসলাম মিজান ও বাগিচা জুট মিলসের পরিচালক মমতাজ জামান।

টুর্নামেন্টে ২৬ জন খোলোয়াড় ডাবলস এবং সিঙ্গেলসে অংশগ্রহণ করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology