আজ, শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যাকাণ্ড: জড়িতের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীসহ মাগুরার ৫ জনের মর্মান্তিক মৃত্যু মাগুরায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার মাগুরায় সিঁদুর খেলা শেষে প্রতিমা বিসর্জনে দুর্গাকে বিদায় কাউন্টারে ঢুকে যুবদল নেতা শাকেরের মাথায় গুলি অস্ত্র হাতে অভিযান, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ মাগুরায় ৪ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যাকাণ্ড: জড়িতের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ

মাগুরা প্রতিদিন: ঘটনার পর তিনদিন পেরিয়ে গেলেও পুলিশ যুবদল নেতা সাকের হত্যাকাণেডর রহস্য উন্মোচন করতে না পারায় শনিবার মাগুরা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

অবিলম্বে খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা সাড়ে ১১ টায় ঢাকা-খুলনা মহাসড়কে পারনান্দুয়ালি ব্যাপারিপাড়া মসজিদের সামনে আগুন জ্বালিয়ে প্রায় দেড়ঘন্টা অবরোধ করে। এ সময় তারা পুলিশকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে রোববারের মধ্যে হত্যা মামলাটির রহস্য উন্মোচনে উল্লেখযোগ্য অগ্রগতির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এর আগে গ্রামবাসী মাগুরা শহরে বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫ টায় মাগুরা বাস টার্মিনালে রয়েল কাউন্টারের মধ্যে গুলিতে মারা যান মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন। সেখানে তিনি কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্বরত ছিলেন।

ঘটনার রাতে নিহত যুবদল নেতা সাকেরের স্ত্রী শারমিন নাহার অজ্ঞাতদের আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ রনি শিকদার এবং শামিমা তাবাস্সুম লুবনা নামে এক নারীকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবু বকর বলেন, হত্যা মামলাটিতে সুনির্দিষ্ট আসামী না থাকার পরও ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে রিমাণ্ড চাওয়া হবে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত কার্য চালিয়ে যাচ্ছেন। আগামী দু’দিনের মধ্যেই মামলাটির কুলকিনারা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology