আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মাগুরা প্রতিদিন : মাগুরায় শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার সকাল ৭ টায় মাগুরা-১ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ফুলের ডালি দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মাগুরা-২ আসনের অপর সংসদ সদস্য প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম সহ অন্যান্যরা সঙ্গে ছিলেন।

এর আগে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মাগুরা জেলা প্রশাসন আয়োজিত শ্রদ্ধা নিবেদনে জেলা জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology