আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫২

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় সম্প্রীতির ও সাম্যের বাণী নিয়ে ইফতার মাহফিল

মাগুরা প্রতিদিন : ‘সম্প্রীতি ও সাম্যের বাণী ছড়িয়ে পড়ুক সর্বত্র ‘ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার অনলাইন নিউজ পোর্টাল ‘মাগুরা প্রতিদিন,  সাপ্তাহিক চৌরঙ্গী এবং সংগীত সংগঠন সুরসপ্তক রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার মাগুরা শহরের কলেজ পাড়ায় জেলা জাসদ কার্যালয়ে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম।

কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলুর সভাপতিত্বে স্বাধীনতা দিবসের উপর আলোচনায় অংশ নেন কবি বিকাশ মজুমদার, মাগুরা প্রেসক্লাব সম্পাদক শামিম খান, কবি সাগর জামান, শিকদার ওয়ালিউজ্জামান, সাংবাদিক শফিকুল ইসলাম, রূপক আইচ,  রাজনৈতিক ফতেহ আলি টিপু, এটিএম আনিসুর রহমান, সঙ্গিত শিল্পী তন্দ্রা শিকদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাগুরা প্রতিদিন এবং সাপ্তাহিক চৌরঙ্গীর সম্পাদক জাহিদ রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন নির্বাহি সম্পাদক আবু বাসার আখন্দ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology