আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় সরকারের পদত্যাগ দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ

মাগুরা প্রতিদিন : সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধিনে নির্বাচন এবং ইসরাইলী হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিকাল ৪ টায় শহরের নোমানী ময়দান থেকে বের হওয়া বিশাল মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে। এ মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে স্লোগান দেয় তারা।

এর আগে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাওলানা হাসিবুল হাসান, ছাত্র আন্দোলনের সভাপতি আবদুল্লাহ আল নোমান সহ আরো অনেকে।

৩ নভেম্বর ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত মহাসমাবেশে সকলকে অংশ নিতে মাগুরার এই সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার কর্মী সমর্থক অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology