আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১১

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় সাংবাদিকদের সম্মানে সেনা ক্যাম্পের দোয়া ও ইফতার

মাগুরা প্রতিদিন : মাগুরায় দায়িত্বরত সেনা ক্যাম্পের পক্ষ থেকে শুক্রবার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া ও ইফতার পূর্ব আলোচনা পর্বে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাগুরা ক্যাম্পের দায়িত্বরত কমাণ্ডার মেজর সাফিন।

পরে সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান, আবু বাসার আখন্দ, শফিকুল ইসলাম, কাজী আশিকুর রহমান, হেলাল হোসেন, মিথুন জামান, শাহীন আলম তুহিন, ফয়সাল পারভেজ, আবদুল আজিজ।

দেশের চলমান পরিস্থিতিতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত সেনা সদস্যদের কার্যকর ভূমিকা সম্পর্কে স্থানীয় সাংবাদিকরা মতামত জানিয়ে বক্তব্য রাখেন।

অন্যদিকে জেলার নানা অসংঙ্গতি অনিয়ম কমিয়ে আনতে সর্বোপরি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মাগুরা ক্যাম্প কমাণ্ডার মেজর সাফিন।

পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology