আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪৮

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় সাকিবকে ঘিরে শতাধিক ক্রিকেটারের মিলনমেলা

মাগুরা প্রতিদিন : জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে কেন্দ্র করে শুক্রবার জেলার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মাগুরায়।

যেখানে কিংবদন্তি ক্রিকেটার হিসেবে সাকিবকে দেয়া হয় সংবর্ধনা। সাকিবও নতুন ক্রিকেটারদের শোনালেন নিজের ক্রিকেটার হয়ে ওঠার শুরুর গল্প। সবার কাছে চাইলেন নৌকা মার্কার ভোটও।

মিলনমেলা উপলক্ষে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলার শতাধিক ক্রিকেট খেলোয়াড় ৪টি চাঁদের হাট, গড়াই, নবগঙ্গা ও মধুমতি নামে ৪টি দলে বিভক্ত হয়ে প্রিতিম্যাচে অংশ নেন। আর ব্যাট হাতে দুই ওভার বলে ব্যাট চালিয়ে এ প্রিতিম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব ছাড়াও মাগুরার সাবেক-বর্তমান শতাধিক ক্রিকেটার হাজির হন এই মিলনমেলায়। ছিলেন টিভি তারকা সাব্বিরও। মিলনমেলায় বন্ধুদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশি সাকিবও। তিনি উপস্থিত নতুন ক্রিকেটারদের শোনালেন তার ক্রিকেটার হয়ে ওঠার গল্প। একই সাথে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নৌকা মার্কার পক্ষে ভোট চাইতেও ভুললেন না।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology