আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন মাশরাফি

মাগুরা প্রতিদিন : মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।

মাশরাফি নিজে নড়াইল থেকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করলেও বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় মাগুরা যান সহ খেলোয়াড়ের নির্বাচনী প্রচারণায়। এ সময় জাতীয় দলের খেলোয়াড় সৌম্য সরকার, সাব্বির রহমান, রনি তালুকদার, আবু হায়দার রনিসহ বেশ ক’জন অংশ নেন। তারা মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সাকিবের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

মাগুরায় আসার পর মাশরাফি বিন মোর্তুজা প্রায় ১ ঘন্টা মাগুরা জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করেন। সেখানে তিনি নির্বাচনের প্রার্থী সাকিব এবং মাগুরা জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনের বিষয়ে খোঁজখবর নেন। পরে দুপুর পৌনে ২ টার দিকে মাগুরা-১ আসনের প্রার্থী সাকিবসহ অন্যান্য ক্রিকেটারদের নিয়ে প্রচারণায় বের হন।

প্রচারণা শুরুর আগে মাশরাফি বিন মোর্তুজা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাগুরা আমার চেনা শহর। এখানকার বিভিন্ন এলাকা আমার পরিচিত। মাগুরা স্টেডিয়ামে বিকেএসপি অন্বেষণ ক্যাম্পে ছিলাম এক মাস। তবে এখন আমার মাগুরায় আসা সাকিবের জন্যে। সে রাজনীতিতে নতুন। আমার মনে হয়েছে সাকিবের কাছে আসা দরকার।
এ সময় মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান বলেন, মাশরাফি ভাই এবং পাপন ভাইয়ের সাথে নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে। তাদের এ বিষয়ে অভিজ্ঞতা আছে। মাশরাফি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তিনি কষ্ট করে আমার কাছে এসেছেন সাপোর্ট জানাতে। আমিও ভাইকে সাপোর্ট জানাই। যেকোন টাফ সিচুয়েশেনে আমরা সব সময় একে অপরকে হেল্প করি। যেহেতু আমাদের জন্যে এটি চ্যালেঞ্জিং একটি বিষয় তাই আমরা চেষ্টা করছি একসাথে যেনো সবাই উৎরে যেতে পারি।

সাকিব আরো বলেন, শেষ মূহূর্তের প্রচারণা হিসেবে আমরা সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি তারা যেনো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এটি তাদের গণতান্ত্রিক অধিকার। বিশ্বাস করি সাধারণ মানুষ যদি উদ্বুদ্ধ না হয় তাহলে তারা যে পরিবর্তনের কথা বলে সেটি ম্যাটার করেন না। আমরা চাই দেশের সকল জেলাতেই মানুষ উত্সাহ নিয়ে ভোটদান করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology