আজ, সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ ৮ হাজার পিস ইয়াবাসহ মাগুরার মাদকসম্রাট শাহীন আলম গ্রেপ্তার মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

মাগুরার আলিধানি গ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার আলিধানি গ্রামে বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, রাতের খাওয়া দাওয়া শেষে সাদ্দাম নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। এরই মধ্য কোন এক সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সকালে বাড়ির তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস জানান, সকালে মুমূর্ষু অবস্থায় সাপে কামড়ানো ওই রোগীকে হাসপাতালে আনা হয়। মাগুরা সদর হাসপাতালে পর্যাপ্ত এন্টি ভেনামও রয়েছে। তারপরও পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাদ্দাম হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology