আজ, রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম

মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম ও বাজারের তিনটি গুদামে অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীর নামে থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযুক্তরা হচ্ছেন, উপজেলার আমলসার পূর্বপাড়ার বদিয়ার রহমানের ছেলে শহিদ জোয়ার্দার এবং প্রয়াত তোফায়েল জোয়ার্দারের ছেলে নবাব জোয়ার্দার।

শনিবার রাতে গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শহিদ জোয়ার্দারের বাড়ি এবং নবাব জোয়ারদারের গুদাম থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের মধ্যে ২৬৭ বস্তা ডিএপি ও ৬১ বস্তা এমওপি সার রয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অধিক মুনাফার আশায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে মজুতকৃত সার উদ্ধার করা হলেও গুদাম মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, অবৈধভাবে সার মজুতের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার করা ৩২৮ বস্তা সার বর্তমানে থানা রাখা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology