আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:১৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার এমপি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট আছাদুজ্জামানের ২৭ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার মাগুরায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কবর জিয়ারত, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০ টায় মাগুরা পৌর কবরস্থানে কবর জিয়ারতে অংশ নেন মরহুমের পুত্র মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখরসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও সদস্যরা।

কবর জিয়ারত শেষে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণসভা।

মাগুরা জেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে এ স্মরণসভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, বাসুদেব কুন্ডু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুম আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য। সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সাবেক সচিব হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology