আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৮

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

শ্রীপুরের কথিত মুসলিম জামাতের ৪ কর্মীকে ২ দিনের রিমাণ্ডে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার মালাইনগর এবং চর গোয়ালদহ গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৫০টিরও বেশি বাড়িতে চিঠি দিয়ে ধর্মান্তরিত হওয়ার আহ্বানের ঘটনায় জড়িত ৪ জনকে রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

১৯ মার্চ শুক্রবার রাতে কথিত মুসলিম জামাতের পক্ষ থেকে তারা ওই দুটি গ্রামের বিভিন্ন বাড়িতে পরিবার প্রধানের নামে নামে এসব চিঠি বিলি করে।

এ ঘটনার পরদিন ২০ মার্চ শনিবার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের ইউসুফ, মহেশপুর গ্রামের কুরবান আলি, সাচিলাপুর গ্রামের হাবিবুর রহমান এবং কচুয়া গ্রামের মোস্তাকিম বিল্লাহকে আটকের পর পুলিশ জেল হাজতে পাঠায়।

পরবর্তিতে ২১ মার্চ ওই ৪ জনসহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২১ জনকে আসামী করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

শ্রীপুর থানা পুলিশ আটককৃত ওই ৪ জনকে ৫ দিনের রিমাণ্ডের জন্য ২৩ মার্চ মঙ্গলবার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার আদালত রিমাণ্ড শুনানি শেষে ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

মাগুরা কোর্ট ইনস্পেকটর মো. শাহজাহান সিরাজ বলেন, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের জন্যে ৫ দিনের রিমাণ্ড আবেদন করেছিলেন। কিন্তু আদালত ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। রিমাণ্ড শেষে তাদেরকে ২৮ মার্চ আবার আদালতে উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology