আজ, রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৪২

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরার কাজলরেখা ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মাগুরা প্রতিদিন : পাটকল শ্রমিক কাজল রেখা কাজলীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চুন্নু শিকদার, মো. নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও মো. নাসির খান নয়ন। সবার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে।

নিহত কাজল রেখার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে। চাকরির সুবাদে কামারখালী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকার একটি জুটমিলে নারী শ্রমিক হিসেবে কাজ করতেন কাজল রেখা। ২০১৯ সালের ১৫ অক্টোবর রাতে  জুট মিল থেকে ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায় তারা। এ ঘটনার পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই নারী শ্রমিকের মা বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসির আদেশের সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে বলে জানান পিপি স্বপন পাল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology