আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার কুশবাড়িয়ায় গৃহবধূ খুন-স্বামীকে  আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। সে ওই গ্রামের দরিদ্র ভ্যান চালক আল আমিন মোল্যার স্ত্রী।

এলাকাবাসি জানায়, ৭ বছর আগে কুশবাড়িয়া গ্রামের আবদুর রউফ মোল্যার ছেলে আল আমিনের সঙ্গে পাশেই ছোটফালিয়া গ্রামের বশির বিশ্বাসের মেয়ে সুমির বিয়ে হয়। প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হলেও সাংসারিক জীবনে কলহ বিবাদ ছিল তাদের নিত্য নৈমত্তিক ঘটনা। প্রায়ই শারীরিক নির্যাতনের শিকার হতো সুমি। এই কলহের জের ধরেই রাতের কোনো এক সময় তাকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পেছনে ধান ক্ষেতে লাশ ফেলে দেয়া হয়। কিন্তু ভোরের দিকে সুমির স্বামী আল আমিন ধান ক্ষেত থেকে লাশটি তুলে বাড়িতে নিয়ে আসে। এই বিষয়টি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে সকাল ১১ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মেয়েটির স্বামী আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই শ্বশুর শ্বাশুড়ি পলাতক রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology