আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৭

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরার কৃতি সন্তান ড. সাজ্জাদ ইবি’র পরিসংখ্যান বিভাগের সভাপতি নিযুক্ত

মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরার কৃতি সন্তান ড. মোঃ সাজ্জাদ হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি ওই পদে যোগদান করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর রাশিদ আসকারী যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতির কক্ষে বিদায়ি সভাপতি আলতাফ হোসেন রাসেলের সভাপতিত্বে এই যোগদান পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা ও সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মতিউর রহমান মোল্লা।

উল্লেখ নবনিযুক্ত সভাপতি ডা. সাজ্জাদ ২০১১ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি সম্পন্ন করেন। ২০১২ সালের ৯ সেপ্টেম্বর তিনি প্রভাষক হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে যোগদান করেন। পরবর্তিতে ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর সহকারী অধ্যাপক এবং ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সহযোগী অধ্যাপক হিসাবে পদন্নোতি পান। আর চলতি বছরের ৪ অক্টোবর তিন বছরের জন্য পরিসংখ্যান বিভাগের সভাপতি হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন।

ড. সাজ্জাদ ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন । তিনি ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

মাগুরার কৃতি সন্তান ড. মোঃ সাজ্জাদ হোসেন সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের মৃত হেকমত উল্লাহ বিশ্বাস ও সুফিয়া খাতুন এর কনিষ্ঠ পুত্র।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology