আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরার ঘুল্লিয়া গ্রাম থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে ঘুল্লিয়া গ্রামের হাতিগাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মহম্মদপুর উপজেলার চিত্রবিশ্রাম গ্রামের মশিউর রহমানের ছেলে সোহাগ (২৫) সাইফারের ছেলে  শাহিদুল (২৪) এবং মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের শরিফুল ইসলামের ছেলে পিয়াস (২৮)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। প্রথমে পিস্তল উদ্ধারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোহাগ হোসেনের বাড়ি থেকে আট রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানিয়েছেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology