আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৭

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরার জাগলা গ্রামে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার জাগলা গ্রামে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণ ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে সদর থানায় এ বিষয়ে অজ্ঞাত ৫ যুবককে আসামী করে মামলা দায়ের হয়েছে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, প্রতি বছর ধান কাটার মৌসুমে স্বামীর সাথে তিনি মজুর খাটতে মাগুরা আসেন ঝিনাইদহের শৈলকুপা থেকে। সারাদিন তারা গৃহস্থের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ার পর ক্ষেতের পাশেই ঝুপড়ি বানিয়ে রাত্রি যাপন করেন।

তিনি জানান, শনিবার সারাদিন কাজ শেষে যথারীতি তারা জাগলা গ্রামের একটি মাঠের মধ্যে ঝুপড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু সন্ধ্যা ৭ টার দিকে অজ্ঞাত ৫ যুবক ওই ঝুপড়ির মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে তার স্বামীকে ক্ষেতের পাশে নিয়ে যায়। সেখানে তাকে বেঁধে রেখে তারা ৪৫ বছর বয়সি এই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। তারা ফিরে যাওয়ার সময় এ বিষয়ে কাউকে কিছু না জানাতে হুমকিও দিয়ে যায়। কিন্তু এ ঘটনার পর তারা স্থানীয় গ্রামবাসিদের কাছে অভিযোগ করেন এবং তাদের পরামর্শে রবিবার দুপুরে মাগুরা সদর থানায় হাজির হয়ে মামলাটি দায়ের করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর ওই নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। কিন্তু অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হলেও বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আসামীদের গ্রেফতার করতে ইতোমধ্যেই পুলিশের অভিযান শুরু করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology