আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৩৮

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরার টুপিপাড়ায় সেফটি ট্যাংকে পড়ে উদ্ধারকারীসহ দুই জনের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে সেফটি ট্যাংকে পড়ে যাওয়া রাজমিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী মনিরুল এবং রাজমিস্ত্রি পলাশ রায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলার টুপিপাড়ায় রুবেল মোল্যার বাড়িতে ঘটনাটি ঘটে।

এলাকাবাসি জানায়, সকাল থেকে নির্মাণাধিন বাড়িটিতে ঢালায় কাজে ব্যবহৃত কাঠ অপসারণের কাজ চলছিল। রাজমিস্ত্রি পলাশ রায় (২৭) সেন্টারিংয়ে ব্যবহৃত কাঠ অপসারণে ট্যাংকির মধ্যে নামতে গিয়ে পড়ে যায়। ঘটনার পরপর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় মনিরুল (৩০) নামে একজন মাইক্রোবাস চালক রাজমিস্ত্রি পলাশ রায়কে উদ্ধারে মই বেয়ে ট্যাংকিতে নেমে যায়। কিন্তু তারা দু’জনই সেখানে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক মমতাজ মজিদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হওয়ায় কোন চিকি‍ত্সা কায চালানো সম্ভব হয়নি।

হাসপাতালে উপস্থিত শ্রীপুর থানার উপ-পরিদর্শক পারভেজ জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology