আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার ধলহারা গ্রামে গৃহবধূ রিতুর অস্বাভাবিক মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার ধলহারা-বলেশ্বরপুর গ্রামে রিতু খাতুন (২৫) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রিতু ঝিনাইদহ জেলার গোপালপুরের পাইকপাড়া গ্রামের মৃত মিকাইল মণ্ডলের মেয়ে।

ঘটনার পর থেকে রিতুর স্বামী সুমন মিয়া (৩৪) পলাতক রয়েছে। তবে সুমনের কোনো দোষ নেই-শুধু শুধু তাকে সন্দেহ করা হচ্ছে বলে দাবি করেছেন সুমনের ছোট চাচি আকলিমা।

অন্যদিকে রিতুর পরিবারের দাবী এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে মাগুরার সদর উপজেলার ধলহারা-বলেশ্বরপুর গ্রামের মৃত আসাদ মোল্লার ছেলে সুমন মিয়ার সাথে পারিবারিকভাবে বিবাহ হয় রিতুর। তাদের ঘরে সোয়াইফ নামের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রিতুর চাচাতো ভাই রাশেদ খান (৩২) বলেন, সুমনের পরিবারের লোকজন বলছে রিতু অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু আসলে সাজানো কথা। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার বোনকে সুমন ও তার পরিবারের সদস্যরা খুন করেছে। আমরা তাদের শাস্তি চাই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, লাশ ময়না উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology