আজ, শুক্রবার | ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় সৌদি আরবের ৯২ কার্টুন খেজুর বিতরণ মাগুরায় ‘দেশি ভিনদেশি’কে ৫০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের আধাঘণ্টা পর আ/গুন, তিন নেতা-কর্মী আটক মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা

মাগুরার পুখরিয়া থেকে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি জরিনা আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পুখুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৪শত ১০ পিস ইয়াবা ও বিক্রির নগদ টাকা সহ বুধবার জরিনা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাগুরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে তিনটায় মাগুরা সদরের পুখুরিয়া গ্রামে চিহ্নিত মাদক ব্যাবসায়ী আসাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসত ঘর থেকে ৪শত ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার টাকা  উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার বাজার মুল্য প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার টাকা।

অভিযানের খবর জানতে পেয়ে বাড়ির মালিক আসাদ পালিয়ে গেলেও তার স্ত্রী জরিনা বেগমকে আটক করা হয়। স্বামী-স্ত্রী দুইজনই মাদক ব্যাবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology