আজ, রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৩

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরার বলেশ্বরপুর গ্রামে বজ্জ্রপাতে কৃষকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামে ক্ষেতে কাজ করার সময় বজ্জ্রপাতে আসাদ মোল্যা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সেই ওই গ্রামের মৃত আফতাব মোল্যার ছেলে।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কৃষক আসাদ মোল্যা (৫০) সদর উপজেলার বলেশ্বরপুর মাঠে নিড়ানির কাজ করছিলেন। এ সময় হঠাত্ বজ্জ্রপাতে তিনি মারাত্মকভাবে আহত হন। ওই মাঠে কর্মরত অন্য কৃষকরা তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology