আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরার বালিদিয়ায় ভিডিও স্কাইপে তথ্যমন্ত্রণালয়ের উন্মুক্ত বৈঠক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার ভিডিও স্কাইপের মাধ্যমে মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় সকালে বালিদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে স্কাইপে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মোঃ তৈয়ব আলী।

মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এ উন্মুক্ত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে ভিডিও স্কাইপে সংযুক্ত ছিলেন রেলপথ মন্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।

এ উন্মুক্ত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, রূপকল্প ২০২১ এবং ২০৪১, এসডিজি, বাল্যবিবাহ রোধ, শিশু ও নারী নির্যাতন রোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

বালিদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম শিকদার ও সেইভ দ্যা উইমেন এন্ড চিলড্রেন এর নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী।

বৈঠকে শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology