আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার বেরইল গ্রামে ইমেইল একাউন্ট হ্যাক করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে ইমেইল একাউন্ট হ্যাক করে গেম খেলায় সজিব নামে এক কিশোরের ছুরিকাঘাতে গোলাম রসূল (১৫) নামে তারই এক বন্ধু খুন হয়েছে। নিহত গোলাম রসূল ওই গ্রামের উত্তর পাড়ার রওনক কাজীর ছেলে।

এলাকাবাসি জানায়, গোলাম রসূল তারই বন্ধু একই গ্রামের দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের ছেলে সজিবের ইমেইল একাউন্ট ব্যবহার করে নিজের মোবাইলে গেম খেলতো। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে ‍উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও মনোমালিন্যের ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে মঙ্গলবার রাত ৮টার দিকে গোলাম রসূল বাই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলো। পথে সজিবের বাড়ির সামনে পৌঁছলে সে ধারালো ছুরি দিয়ে গোলাম রসূলের বুকে আঘাত করে। এতে  গোলাম রসূল গুরুতর জখম হয়। ঘটনার পর পরিবারের লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা গোতম কুমার ঠাকুর বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology