আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরার মধুমতিতে বিহারী লাল শিকদার নৌকা বাইচ উত্সবকে সামনে রেখে সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মধুমতি নদীতে প্রাণআপ বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা ও উত্সবকে সামনে রেখে রোববার দুপুরে মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উত্সবের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেভারেজ ব্যাণ্ড ‘প্রাণ আপ’।

৪ নভেম্বর সোমবার মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতা ও উত্সব উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকদার এমপি।

বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফি, প্রাণ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ শামিম হোসেন, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক আবু বাসার আখন্দ, তেহেরান আলম টুটুল, অলোক বোস, রূপক আইচসহ অন্যরা।

নৌকা বাইচ প্রতিযোগিতা এবং এটিকে ঘিরে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহি ও অতি প্রাচীন একটি উত্সব। কালের পরিক্রমায় নদীর স্রোতধারায় নানা প্রতিবন্ধকতার কারণে এটি প্রায় হারিয়ে যাওয়ার পর্যায়ে। শতশত বছর ধরে মাগুরার মধুমতিসহ দেশের বিভিন্ন নদীতে এসব প্রতিযোগিতা এবং এটিকে ঘিরে উত্সব চলে আসলেও সেই আয়োজনে ভাটা পড়ে দীর্ঘদিন। বাঙালির প্রাণের সেই উত্সবটি ধরে রাখতে গত ৬ বছর যাবত মাগুরার মধুমতি নদীতে বর্ণাঢ্য কলেবরে চলছে এর আয়োজন।

সেই ধারাবাহিকতায় এবারের প্রতিযোগিতা এবং উত্সব মধুমতি নদীর এলাংখালি ঘাটকে কেন্দ্র করে চলবে অন্তত ৩ কিলোমিটার এলাকা জুড়ে। আর প্রতিযোগিতায় মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অন্তত ২০ দল অংশ নেবে। নৌকা বাইচ ও মেলা উপলক্ষে মধুমতি নদীর উভয় তীরে অন্তত ৫ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology