আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৭

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরার মহম্মদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ-গাড়ি ভাংচুর

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পুলিশের তিন সদস্য ছাড়াও বিএনপির অন্তত ১০ জন কমবেশি আহত হয়েছে। সংঘর্ষ  চলাকালে বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা পুলিশের একটি গাড়িতে ব্যাপক ভাংচুর করেছে।

প্রতক্ষদর্শীরা জানায়, বিএনপি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সদস্য সচিব আক্তারুজ্জামান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলাম খাঁন বাচ্চুর নেতৃত্বে আমিনুর রহমান কলেজ এলাকা থেকে একটি মিছিল বের হয়। এ সময় পুলিশ মিছিলে বাঁধা দিলে বাদ বিবাদের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপি কর্মীরা পুলিশের উপর চড়াও হলে পুলিশও তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিএনপি কর্মীরা দ্বায়িত্বরত পুলিশের উপর লাঠি সোটা এবং ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশের একটি গাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় পুলিশের ডিউটিরত ৩  সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করলে বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী কমবেশি আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর উপজেলা বিএনপির আহবায়ক মৈমুর মৃধা পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে অনেকে ধরপাকড় এড়াতে বাইরে বাইরে চিকিৎসা নিচ্ছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ গাড়ি ভাংচুর ও পুলিশ সদস্য আহত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হামলার ঘটনায় জড়িত দুই জনকে আটক করা হয়েছ বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology