আজ, রবিবার | ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার ভাষা আন্দোলন: বাঙালির আত্মপরিচয়ের অবিনাশী ইতিহাস শালিখায় পিস্তল-গুলিসহ বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার মাগুরায় দাড়িপাল্লার পক্ষে বাড়ি বাড়ি নারী মিছিল জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

মাগুরার লাঙ্গলবাঁধ বাজারে ইসলামী ব্যাংকের ৩৪৯ তম শাখার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে ইসলামী ব্যাংকের ৩৪৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বৃহস্পতিবার নতুন এই শাখাটির উদ্বোধন করেন।

সকাল সাড়ে ১১ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জোন প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন নতুন এই শাখাটির শাখা প্রধান সেলিম চৌধুরীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা।

নতুন স্থাপিত ব্যাংক শাখাটি এই অঞ্চলের ব্যবসায়ী এবং কৃষিজীবী মানুষের আর্থিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology