আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৯

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরার লিটন ঘোষ জয়ের লেখা ‘থিম সং’ হলো পশ্চিমবঙ্গের দুর্গা পূজায়

মাগুরা প্রতিদিন ডটকম : পশ্চিমবঙ্গের নিউ ব্যারাকপুর মিলন সংঘ এবারের শারদীয়া দুর্গা পূজায় থিম সং হিসেবে নির্বাচন করেছে মাগুরার তরুণ গীতিকার লিটন ঘোষ জয়ের গান। সে মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার খোকন ঘোষের ছেলে।

“সৃষ্টি সুখের মাঝে, খুঁজি নিজের মা’কে”-এই শিরোনামে লিটন ঘোষ জয়ের লেখা গানটির মিউজিক করেছেন কলকাতার-রূপ। সুর করেছেন কলকাতার-তমজিত্ ও চিরঞ্জিব। গানটি গেয়েছেন কলকাতার কণ্ঠশিল্পি-হিমাদ্রি মজুমদার ও অংকিতা দেবনাথ।

তরুণ এই গীতিকারের নতুন এই গানটি এবারের দুর্গা পূজায় ব্যারাকপুর ছাড়িয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন পূজা মণ্ডপে স্থান করে নিতে পারবে বলে নির্মাতারা আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের মাগুরায় জন্ম নেয়া এই তরুণ গীতিকারের আরো অনেক গান পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের ঢাকার প্রথিতযশা সুরকার করেছেন।

তিনি গান নিয়ে কাজ করেছেন দেশবরণ্য সঙ্গীত পরিচালক ও সুরকার পার্থ মজুমদার, বাপ্পা মজুমদার ও এস আই টুটুল এর সাথে। তার লেখা গান নিয়ে হানিফ সংকেত নির্মাণ করেছেন এস আই টুটুর-এর গাওয়া ‘বিজয়’ শিরোনামে মুক্তির কথা বিজয়ের গান অনুষ্ঠানে। আফজাল হোসেন নির্মাণ করেছেন ছোটকাকু সিরিজ নাটকে কোনাল-এর গাওয়া ‘জোছনা’ শিরোনামে একটি গান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology