আজ, শনিবার | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৭

ব্রেকিং নিউজ :
শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা খান জিয়াউল হক : মাগুরার শিক্ষাঙ্গনের প্রবাদ পুরুষ

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ মামলা: বাদি ও দুই সাক্ষীকে জেরা

মাগুরা প্রতিদিন : মাগুরার আলোচিত আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় আদালতে বাদীসহ তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে রবিবার।

মামলাটির পরবর্তি সাক্ষ্যগ্রহণের দিন ২৮ এপ্রিল সোমবার।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান আদালতে সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামী হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আদালতে আনা হয়।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেব মনিরুল ইসলাম মুকুল এবং বাদি পক্ষে লিগ্যাল এইড নিযুক্ত আইনজীবী সোহেল আহমেদ অংশ নেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, বিজ্ঞ আদালত সাক্ষী হিসেবে বাদি এবং অপর দুইজনকে তলব করেছিলেন। আসামীদের পক্ষে আইনজীবী তাদের জেরা করেছেন। আগামীকাল সোমবার আবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছে আদালত। সেদিন তিনজন সাক্ষী আগামীকাল সোমবার সাক্ষ্য প্রদান করবেন।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। পরে চিকিসাধীন অবস্থায় ১৩মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology