আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার শ্রীকান্তপুর গ্রামে ভেজাল সার-কীটনাশক কারখানার সন্ধান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামে ভেজাল সার ও কীটনাশক তৈরীর বড় ধরনের একটি কারখানার সন্ধান পেয়েছে কৃষি বিভাগ। মঙ্গলবার বিকালে মোস্তাফিজুর রহমান কাজল নামে এক ব্যক্তির অবৈধ কারখানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান ভেজাল সার ও কীটনাশক।

মাগুরা সদর উপজেলার সহকারি ভুমি কমিশনার মোহম্মদ মাহাবুবুল আলম ও সদর উপজেলার কৃষি কর্মকর্তা রুহুল আমীনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। অভিযানে উদ্ধারকৃত ভেজাল সার কীটনাশকের মধ্যে রয়েছে ৪ হাজার ২’শ কেজি ম্যাগনেসিয়াম সালফেট, ৬২ বস্তা ডলোচুন, ৩ হাজার ৭৬০ কেজি জিপসাম সার, ২৫ বস্তা পাথর কুচি, ৮ বস্তা বালি, ২৫ প্যাকেট দস্তা, কনফিডেন্স নামে বিপুল পরিমান ভেজাল কীটনাশকসহ কীটনাশক তৈরীর ইনডাস্ট্রিয়াল রং ও নানা উপকরন। এসব ভেজাল সার ও কীটনাশক বাজারে বিক্রি করে কাজল কমপক্ষে অর্ধকোটি টাকা অবৈধভাবে আয় করতো।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কাজলের এই কারখানায় অভিযান চালালে এসব মালামাল উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে কাজল এ কারখানায় এসব ভেজাল সার ও কীটনাশক ব্যবহার তৈরি করে বাজারজাত করছে। যা মাটির উর্বরতা বৃদ্ধির বিপরীতে ব্যাপক ক্ষতি করছে। পাশাপাশি এসব কীটনাশক কিনে কৃষকরা প্রতারিত হচ্ছে। ক্ষতি হচ্ছে ফসলের। এ কারখানার বৈধ কোন কাগজপত্র নেই। অভিযানের খবর পেয়ে মালিক কাজল পালিয়েছে। কাজলের কারখানার ব্যবস্থাপক মফিজুর রহমানকে আটক করা হয়েছে।

রুহুল আমীন আরো জানান, কাজল অতিতে ভেজাল সার ও কীটনাশসহ একাধিকবার ধরা পড়ে জেল হাজতে গেছে। কিন্তু পরে জামিনে বেরিয়ে এসে স্থান বদল করে নতুন কারখানা গড়ে আবার তার অপকর্মে লিপ্ত হয়। আগে সদর উপজেলার রাঘবদাইড়, ছোট ব্রিজ এলাকায় তার কারখানা ছিল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology