আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার শ্রীপুরে গলায় ফাঁস দিয়ে ভ্যান চালক মুক্তারের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে মঙ্গলবার মুক্তার হোসেন (৪০) নামে এক ভ্যান চালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন বলে এলাকাবাসি জানিয়েছে। সে মুজদিয়া গ্রামের ফজলুল করিম ফজলের ছেলে।

মঙ্গলবার সকালে এলাকাবাসী শ্রীপুর কুমার নদের ব্রিজের দক্ষিণ পাড়ে একটি লাটিম গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যার ঘটনাটি সেটি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত চালানো হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology