আজ, মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

মাগুরার শ্রীপুরে বিজয় ফুল উত্সব প্রতিযোগিতা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় ফুল উত্সব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আয়োজিত এ প্রতিযোগিতায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, উপজেলা মত্স্য অফিসার শরীফ হাসান সোহাগ, উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল আলম, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিশির শিকদার, সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র, এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীমুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক আশরাফ হোসেন পল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় উপজেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়, ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং ১১টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রেিতযোগিতায় অংশগ্রহণ করবে।

বিজয় ফুল উত্সব প্রতিযোগিতার সঙ্গে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, দেশাত্মবোধক গাণ, ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology