আজ, বুধবার | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩০

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

মাগুরার সাচিলাপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামে শনিবার সকালে পানিতে পড়ে নাসিম নামে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবদুল হালিম শেখের ছেলে।

প্রতিবেশি আইয়ুব হোসেন জানান, সকালে শিশু নাসিমের মা বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকার সুযোগে সে বাড়ির পাশে পুকুর ধারে চলে যায়। বিষয়টি জানতে পেরে মা তাকে বাড়িতে ফেরত নিয়ে আসলেও আবারো সেখানে চলে যায়। এভাবে দু’বার ফিরিয়ে আনলেও শিশু নাসিম আবারো মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে পড়ে। পরে সকাল ১১ টার দিকে খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুরে ভাসতে দেখে এলাকাবাসি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে দায়িত্বরত চিকিত্সকরা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology