আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার সারঙ্গদিয়া গ্রাম থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। অজ্ঞাত দুষ্কৃতকারীরা এ আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে নদীর পাড়ের সরকারি জমি থেকে গাছ কাটতে যায় বলে জানা গেছে।

মাগুরা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, ২০-২৫ জনের একটি দল বৃহস্পতিবার রাতে সারঙ্গদিয়া হাটের পাশের সরকারি জমি থেকে গাছ কাটার চেষ্টা করছিল। খবর পেয়ে মাগুরা সদর আর্মি ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে রাতের টহল দলটি সেখানে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশী পাইপ গান, একটি পাইপ গানের অতিরিক্ত ব্যারেল, দুটি করাত, একটি কুড়াল, চারটি দা, দুটি ভ্যানগাড়ি সহ গাছ কাটার অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনার উদধারকৃত আগ্নোয়াস্ত্র এবং অন্যান্য যন্ত্রপাতি শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology