আজ, রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৯

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরার সিংড়ায় বিএনপির সদস্য ফরম বিতরণ নিয়ে সংঘর্ষ

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে অন্তত ১০ জন কমবেশি আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে শালিখা উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধনেশ্বরগাতী ইউনিয়নের ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।

কার্যক্রম চলমান অবস্থায় সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং কাজী সালিমুল হক কামাল সমর্থিত দুটি পক্ষের স্থানীয় নেতা ইনজিল লস্কার এবং সবেদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

পরে যা নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল এবং লাঠির আঘাতে ফিরোজ হোসেন, মন্টু মিয়া, আবদুর রাজ্জাক, সেলিম অন্তত ১০ জন আহত হয়।

শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, ঘটনাটি নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology