আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার সীমাখালি এবং বিনোদপুর নির্বাচনী অফিসে হামলা ভাংচুর

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-২ নির্বাচনী আসনের আওয়ামীলীগ ও বিএনপির নির্বাচনী অফিসে মঙ্গলবার সন্ধ্যায় বোমা হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মাইক্রো বাসে করে মুখবাধা অবস্থায় কয়েকজন শালিখা উপজেলার সীমাখালি বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে বোমা হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে বোমা বিস্ফোরণের চিহ্ন দেখা যায়। এ সময় সেখান থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়। বোমা হামলার তিনজন আহত হয়েছে বলেও তিনি জানান।

অপরদিকে সন্ধ্যা ৬ টার দিকে মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে বিএনপি’র নির্বাচনী অফিসে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উভয় ঘটনার জন্যে আওয়ামীলীগ ও বিএনপি প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দায়ি করে বক্তব্য দিয়েছেন।

এ আসনে আওয়ামীলীগ প্রার্থি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকদার এবং বিএনপি প্রার্থি হিসেবে সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology