আজ, শনিবার | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪৬

ব্রেকিং নিউজ :
মাগুরা-১ আসনে মনোয়ার, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী নির্বাচিত মাগুরা-১ আসনে এবারের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ জামায়াতের অতীত রেকর্ড দুর্বল বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ রংধনুর মতো বাস করবে— জয়ন্ত কুমার কুন্ডু নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার

মাগুরার ৭৪৭ মসজিদের ঈমাম-মোয়াজ্জিনকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা পরিস্থিতি মোকাবেলায় মাগুরায় শনিবার সদর উপজেলার ৭৪৭টি মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনের মধ্যে প্রধানমন্ত্রীর ৩৭ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে তাদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।

দুপুরে জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

চেক বিতরণের আগে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে সারা বিশ্বকে মুক্তি দিতে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থণা করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology