আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লক্ষ্যমাত্রার অধিক গমের আবাদ

মাগুরা প্রতিদিন : চলতি মৌসুমে মাগুরা সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৩৮ হাজার ৪৪৩ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ১০৪ হেক্টর বেশি জমিতে গমের আবাদ হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

এ ৬ জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৪হাজার ৩৩৯ হেক্টর জমিতে।

যশোর কৃষি জোনের আওতায় মাগুরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় আটার চাহিদা মেটাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে গমের আবাদ হয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।

এ অঞ্চলের গ্রামীণ মাঠঘাটে কৃষকরা এখন গম চাষে জমির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,চলতি মৌসুমে এ অঞ্চলে সবচেয়ে বেশি গমের আবাদ হয়েছে কুষ্টিয়া জেলায়। এ জেলায় ১৩ হাজার ৬৫৪ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে।

এছাড়া মেহেরপুর জেলায় ১২ হাজার ৭৭৫ হেক্টর জমিতে, মাগুরা জেলায় ৫ হাজার ২শ’ ২১০হেক্টর জমিতে, ঝিনাইদহ জেলায় ৫হাজার ১৭৩ হেক্টর জমিতে, চুয়াডাঙ্গা জেলায় ১হাজার ৭ হেক্টর জমিতে এবং যশোর জেলায় ৬শ’২৪ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আমিনুল ইসলাম বলেন,সামনে কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে চলতি মৌসুমে এ অঞ্চলে গমের বাম্পার ফলন হবে।আটার চাহিদা মেটাতে এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ হয়েছে। গম চাষে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার, সার, সেচ ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরকারের নির্দেশনায় বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক গম চাষের জন্য কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology