আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:২১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের সাথে ইয়েস বিডি মিডিয়ার কর্মশালা

মাগুরা প্রতিদিন ডটকম : ন্যাশনাল চিলড্রেন স্ট্রাস্কফোর্স এনসিটিএফ এর প্রাক্তন সদস্য, বর্তমান বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মিডিয়া আউটলেটের জন্য পরামর্শ ও পরিকল্পনা বিকাশ উপলক্ষে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার শেষ হয়েছে।

২৪ নভেম্বর মঙ্গলবার বিকালে ঢাকার সাভারে বারোইপাড়া সিসিডিপি হোপ ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় আইন ও সালিশ কেন্দ্রের (এএসকে) ওয়াই মুভস  প্রজেক্ট সাংবাদিক প্ল্যাটফর্মটির বিকাশের জন্য ৩ দিন ব্যাপী এ কর্মশালার আযোজন করা হয়।

কর্মশালায় দেশের বিভিন্ন জেলার ১৫ জন সাবেক এনসিটিএফ সদস্য  এবং বর্তমান বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জেন্ডার ও সেক্স এর পার্থক্য, যৌন হয়রানিসহ ধর্ষণ, নিপীড়ন এর বিরুদ্ধে সাংবাদিকদের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর  ক্যাপাসিটি বিল্ডিং অফিসার স্পেশাল হোসনে কাদেরী মালা, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াই মুভস প্রজেক্ট ম্যানেজার রাজিয়া সুলতানা, আইন ও সালিশ কেন্দ্রের (এএসকে)ওয়াই মুভস প্রজেক্ট কো-অর্ডিনেটর আশিক আহমেদ, দেপুটি দিরেক্টর ফাতেমা মাহমুদা, ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার সুবর্ণা দাস, ইয়েস বাংলাদেশ এর সভাপতি শামীম আহমেদ, ইউজ ফর চেঞ্জ এর কো-পাউন্ডার জহির রায়হান প্রমূখ।

কর্মশালায় নারী অধিকার ও নারীর প্রতি বৈষম্য মূলক মোনভাব দূর করে তাদের প্রতি সহনশীল আচরণে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology