আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় অবৈধ সুদ কারবারির বিরুদ্ধে ১০ গ্রামের মানুষের বিক্ষোভ

মাগুরা প্রতিদন ডটকম : অবৈধ সুদ কারবারির বিচার দাবীতে শনিবার মাগুরার সদর উপজেলার রামদারগাতি, গোয়ালবাথান, রাজাপুর, দিঘলকান্দি, জোকা, গোপালগ্রামসহ ১০ গ্রামের মানুষ রাস্তায় নেমে মানববন্ধন, বিক্ষোভ করেছে।

সুদের ফাঁদে পড়ে সুব্রত নামে এক সবজি বিক্রেতার মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে তারা আজ রাস্তায় নেমে এ বিক্ষোভ করে। বিক্ষোভকারিরা জানান, নায়েব আলী নামে এক ব্যক্তি মাসিক শতকারা ৪০ থেকে ৫০ শতাংশ হারে সুদে বিভিন্ন দরিদ্র লোককে টাকা দিয়ে ফাঁদে ফেলেছে।

মানুষের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে সে টাকা লগ্নি করে। পরে প্রতি সপ্তাহে শতকরা ১০ থেকে ১২ টাকা হরে সুদ নেয়। সুদের টাকা দিতে না পারায় গত বৃহস্পতিবার নায়েব রামদারগাতি গ্রামের সুব্রত প্রামাণিক নামে এক ব্যক্তিকে টাকা দিতে না পারলে বিষপান করে মরে যা-এমন কথা বলে। এতে ক্ষুব্ধ হয়ে সুব্রত নায়েবের কাছে বিষ কেনার জন্য ১০০ টাকা নেয়। যা দিয়ে বিষপান করে আত্মহত্যা করে সুব্রত। এছাড়া নায়েব আলীর সুদে টাকা দিতে না পেরে ডাবলু মোল্যা, সঞ্জয় দাসসহ অন্তত ২৫ জন বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।

রামদারগাতির জাহাঙ্গীর, ইলিয়াসসহ আরো অনেক ভুক্তভোগী মিছিল ও বিক্ষোভে সরাসরি অংশ নিয়ে তাদের বক্তব্যে এটির ভয়াবহ সত্যতা প্রকাশ করে। ১০ গ্রামের অন্তত ৫ হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়। এদিকে এ ঘটনায় সদর থানায় এখনো পর্যন্ত মামলা নেয়নি বলে জানিয়েছে ভূক্তভোগী পরিবার ও বিক্ষোভকারিরা।

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, লাশের পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology