আজ, শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২৭

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় ইভিএম পদ্ধতিতে ভোটদান ও আচরণবিধি বিষয়ে মতবিনিময়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি প্রদর্শন ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে সাধারণ ভোটার, প্রার্থী ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমরার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা নির্বাচন অফিস আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

মাগুরা জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) কামরুল ইসলাম, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমাডেন্ট শুভ্র চৌধুরী।

বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সিনিয়র উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস, মাগুরা পৌরসভার প্যানেল মেয়র ও চলতি পৌর নির্বাচনের ৪ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মকবুল হাসান মাকুল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থি জামির হোসেন প্রমুখ।

সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে ভোটার, প্রার্থী ও সাংবাদিকদের অবগত করানো হয়।

দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাগুরা পৌরসভার নির্বাচন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology