আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় ইয়াবা বিক্রির সময় মা ও কিশোর ছেলেসহ ৩ জন আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ইয়াবা বিক্রির সময় মা-ছেলেসহ তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মাগুরা সদরের বাটিকাডাঙ্গা গ্রামের মিঠুন কর্মকার (৩৩), আঠারোখাদা গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী লাকি (৪০) ও তার ছেলে রনি (১৪)।

মাগুরা সদর থানার ওসি তদন্ত মো: সাইদুর রহমান জানান, আটক লাকি বেগম দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা আকারে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। এ কাজে তার কিশোর ছেলে রনি সহায়তা করে থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধায় মাগুরা পুরাতন বাজার চাউলপট্টি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ১০১ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology