আজ, বুধবার | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

মাগুরায় উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত আমির ফারুক গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ফারুক হোসেনকে বৃহস্পতিবার নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

সকালে সদর উপজেলার ইছাখাদা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জামায়াত নেতা ফারুকের বিরুদ্ধে পেট্রোল বোমা হামলায় শ্রমিকহত্যাসহ বিভিন্নস্থানে নাশকতার ৪টি মামলা আছে।

মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বালু শ্রমিক নিহতদের ঘটনায় চার্জশিটভূক্ত আসামি ফারুক হোসেন দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন। সম্প্রতি নাশকতার ষড়যন্ত্রে তিনি লিপ্ত রয়েছেন এমন খবরের প্রেক্ষিতে ইছাখাদা বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology