আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় একযোগে ১০৮ কেন্দ্রে গণটিকা কার্যক্রম

মাগুরা প্রতিদিন ডটকম : “নো ভ্যাকসিন- নো সার্ভিস”-এই শ্লোগান নিয়ে মাগুরা জেলাকে শতভাগ করোনা প্রতিরোধক ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গণটিকা প্রদান শুরু হয়েছে।

২৫ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপি জেলার ৪ উপজেলার ৩৬ ইউনিয়নের ১০৮ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে একযোগে গণটিকা কার্যক্রম শুরু হয়।

মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম সকালে সদর উপজেলার মগি ইউনিয়ন পরিষদের টিকা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া সদর উপজেলার চারটি কেন্দ্রসহ শালিখা উপজেলার বিভিন্ন গণটিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে সকালে শ্রীপুর উপজেলার মা ও শিশু কল্যান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গণটিকার উদ্বোধন করেন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিউজা উল-জান্নাহ। একইভাবে মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে গণ টিকার উদ্বোধন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology