আজ, সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৩৭

ব্রেকিং নিউজ :
মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ ৮ হাজার পিস ইয়াবাসহ মাগুরার মাদকসম্রাট শাহীন আলম গ্রেপ্তার মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

মাগুরায় এমপি শিখরের নেতৃত্বে শহরে জাতীয় পতাকাবাহি বাই-সাইকেল র্যালি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বিজয় দিবস উপলক্ষে বুধবার বেলা ১১ টায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে শহরে জাতীয় পতাকাকাহি একটি বর্ণাঢ্য বাই-সাইকেল র্যালি বের করা হয়।

“বঙ্গবন্ধুর ভাস্কর্য-বাংলাদেশের ঐতিহ্য, তুমি কে-আমি কে-বাঙালি-বাঙালি”-শ্লোগান সংবলিত টি-শার্ট গায়ে মাগুরা জেলা যুবলীগ আয়োজিত র্যালিটি শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে।

সহস্রাধিক জাতীয় পতাকা শোভিত বাইসাইকেল র্যালিতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা যুবলীগ কর্মীরা অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ১০ টায় পতাকা শোভিত বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এ সময় জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমানসহ জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology