আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২ নতুন আক্রান্ত ৭৩ জন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলাতে।

এদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এটি মাগুরায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। এ নিয়ে মাগুরায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০১ জন।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাগুরার সন্দেহজনক মোট ৯ হাজার ৯৮৪ জনের নমুন পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত ১ হাজার ৯০১ জনের মধ্যে ৩২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

করোনা আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জন। এছাড়া বাকি ৪৫২ জন হোম আইসোলেশনে আছেন।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, মাগুরায় একদিনে রেকর্ড সংখ্যক ৭৩ জন আক্রান্ত হয়েছে। শতকরা হারে যা ৩১.০৬ ভাগ। তবে প্রতিদিন যেভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটি অবশ্যই উদ্বেগজনক পরিস্থিতি বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology