আজ, রবিবার | ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ খালেদা জিয়া এখন নির্দিষ্ট পার্টির লিডার নন -প্রেস সচিব শ্রীপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল মাগুরায় মটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু ফ্যাটিলিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে নিয়ে এলো ফ্রিহেপ্টা বিজয়ের মাস ডিসেম্বর: রক্তস্নাত ইতিহাসে বাঙালির চূড়ান্ত স্বাধীনতার প্রাপ্তি চার দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি—মাগুরায় বার্ষিক পরীক্ষায় বিপর্যয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত

মাগুরাতে করোনায় আরও দুই জনের মৃত্যু-নতুন আক্রান্ত ৩৭

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। তাদের একজন সত্তোরোর্ধ্ব নারী এবং অপরজনের বয়স ৬০ বছর বয়সি পুরুষ। এই নিয়ে মাগুরায় করোনা আক্রান্ত মোট ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনায় মৃত্যু হওয়া নতুন দুইজনের মধ্যে সত্তোরোর্ধ বৃদ্ধা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং অপর জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের উভয়ের বাড়ি মাগুরার শালিখা উপজেলাতে।

এছাড়া গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ৮৫ জনের করোনা পরীক্ষার ফলাফলে ৩৭ জন পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে। শতকরা হিসেবে যা ৪৩.৫২ ভাগ।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, এখন পর্যন্ত সন্দেহভাজন মোট ৮ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১ হাজার ৫৬২ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে। এদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্ত বাকি রোগীদের মধ্যে ইতোমধ্যেই ১ হাজার ২৫৫ জন সুস্থ্য হয়ে উঠেছে। এছাড়া ২৫ জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং ২৫৪ জন হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধিন আছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology